শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় মুদি ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০১৮ ইং
দর্শনায় মুদি ব্যবসায়ীর ৮ হাজার টাকা জরিমানা
দর্শনা অফিস: দর্শনায় এক মুদি ব্যবসা প্রতিষ্ঠানে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল রবিবার বিকাল ৪টার দিকে দর্শনা রেলবাজার মুদি দোকান সরকার স্টোরে এ অভিযান পরিচালিত হয়। চুয়াডাঙ্গা জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদের নেতৃত্বে একটি টিম এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। প্লাস্টিক বস্তায় পণ্য সামগ্রী রাখার দায়ে পণ্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন ২০১০ এর ৪/১৪ ধারা অনুযায়ী ওই মুদি দোকানের মালিকের নিকট থেকে ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। এসময় অন্যান্য মুদি দোকানে অভিযান চালাতে গেলে বাজার কমিটির সাধারণ সম্পাদক সাব্বির হোসেন মিকা পণ্য পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক আইন বাস্তবায়নের জন্য ৭ দিন সময় চেয়ে নেন। এ অভিযানে সহযোগিতা করেন জেলা মূখ্য পাট পরিদর্শক সৈয়দ আলাউদ্দিন, অফিস সহকারি নাজমুল হকসহ চুয়াডাঙ্গা পুলিশ লাইনের ফোর্স।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ