চুয়াডাঙ্গা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
- আপলোড তারিখঃ
১০-০৯-২০১৮
ইং
দূরপাল্লার বাসের যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করতে হবে
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদের সভাপতিত্বে জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, অধ্যাপক সিদ্দিকুর রহমান, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রাহাত মান্নান, দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার রফিকুল হাসান, জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, বিআরটিএ’র পরিদর্শক এসএম সবুজ, ট্রাফিক পরিদর্শক মাহবুব কবির, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন মুক্তা ও জেলা ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনসহ প্রশাসনের কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।
জেলা আঞ্চলিক পরিবহন কমিটির সভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন, সড়ক নিরাপত্তায় নিজেদের সচেতন থাকতে হবে। নিরাপদ চুয়াডাঙ্গা গড়তে চাই। প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রতি বছরে দেশে ২০ হাজার মানুষ সড়ক দূর্ঘটনায় মৃত্যুবরণ করে। যা কোন যুদ্ধেও এত মানুষ মারা যায় না। সবাই আমাদের আত্মীয়। নিরাপদ সড়ক নির্মাণে দল-মত নির্বিশেষে একত্রিত হই। বিদ্যালয়গুলোতে রোড সাইন সম্বলিত লিফলেট বিতরণ করতে হবে। অগামী ১৫দিনের মধ্যে বাস স্টপেজ নির্দিষ্ট করতে হবে। স্টপেজ ছাড়া গাড়ি থামবে না। বাসের চালক, সুপারভাইজার ও হেলপারের ছবি, লাইসেন্স নং ও মোবাইল নং বাসের মধ্যে ঝুঁলিয়ে রাখতে হবে। মোটরসাইকেল আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার করতে হবে। দূরপাল্লার বাসের যাত্রীদের সিট বেল্ট ব্যবহার করতে হবে। সড়ক বিভাগ জেব্রা ক্রসিং ও রোড সাইন করে দেবে। ফুটপাতকে হকারমুক্ত করা হবে। অবৈধ গাড়ি পার্কি বন্ধ করতে হবে। ট্রাফিক সপ্তাহ চালু রাখতে হবে। স্কাউটের ছাত্র-ছাত্রীরা একাজে সহযোগিতা করবে। গাড়ির কাগজপত্র পরীক্ষা করা হবে। রেজিস্ট্রেশবিহীন ট্রাক্টর ও চালকদের লাইসেন্স করতে হবে। অবৈধ যানবাহন চলবে না। ইজিবাইকগুলো পৌরসভার আইনে টোল দিয়ে চলাচল করতে পারবে।
কমেন্ট বক্স