শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর থানা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান

  • আপলোড তারিখঃ ১০-০৯-২০১৮ ইং
মুজিবনগর থানা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযান
গাঁজা রাখার অপরাধে তিনজনের জেল-জরিমানা মেহেরপুর প্রতিনিধি: মুজিবনগর উপজেলায় পৃথক পৃথক স্থানে গাঁজা রাখার অপরাধে একজনের ৫ হাজার টাকা জরিমানা ও দু’জনের ৩ মাস করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত। গত শনিবার রাতে মুজিবনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মেজবাহ উদ্দীন এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মুজিবনগর থানা ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলার বাগোয়ান বাগাদিপাড়া মজিবারের চায়ের দোকানের সামনে থেকে গাঁজাসহ সুমন নামের এক ব্যক্তিকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালত তার কাছ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৫ হাজার টাকা জরিমানা আদায় করে। অপরদিকে, একই উপজেলার মোনাখালী গ্রামে চঞ্চলের ইটভাটার সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ আতিয়ার ও বাদশা নামের দু’ব্যক্তিকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দু’জনের ৩ মাস করে জেল দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। আসামীরা হলেন- মুজিবনগর উপজেলার বাগোয়ান দরগাতলা পাড়ার সাদেক আলী খানের ছেলে সুমন আলী খান (২৬), মোনাখালী উত্তরপাড়া গ্রামের মৃত চান্দু শেখের ছেলে আতিয়ার রহমান (৪০) ও একই গ্রামের আজহারুল হকের ছেলে বাদশা মিয়া (৩৩)।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ