শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নাশকতার অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মি আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৯-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় নাশকতার অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মি আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নাশকতার অভিযোগে বিএনপির ৩ নেতাকর্মি আটক হয়েছে। গতকাল শনিবার পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃতারা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের ঝাঝরি গ্রামের আবুল হাশেমের ছেলে সজিব আহমেদ (৩০), চুয়াডাঙ্গা পৌর এলাকার বাগানপাড়ার মৃত মোহর আলীর ছেলে খোকন ওরফে পাগলা খোকন (৪০) ও বেয়ালমারির আ. সাত্তারের ছেলে আব্দুর রশিদ (৫০)। আটককৃতদের বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। আজ তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ