শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

উপ-মন্ত্রী জ্যাকব এমপি চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন

  • আপলোড তারিখঃ ০৮-০৯-২০১৮ ইং
উপ-মন্ত্রী জ্যাকব এমপি চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন
নিজস্ব প্রতিবেদক: পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি চুয়াডাঙ্গা ত্যাগ করেছেন। গতকাল সকাল ১০টায় চুয়াডাঙ্গা সার্কিট হাউজ থেকে তিনি মেহেরপুরের উদ্যেশে যাত্রা করেন। যাত্রার পূর্বে তাকে গার্ড অব অনার প্রদান করে বিদায় দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জসীম উদ্দীন, চুয়াডাঙ্গা জেলা পরিষদের সচিব নূরজাহান খানম, চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবাইদুর রহমান চৌধুরি জিপু, অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর সিব্বির আহমেদসহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ