শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ

  • আপলোড তারিখঃ ০৬-০৯-২০১৮ ইং
দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে ঔষধ বিতরণ
দর্শনা অফিস: দর্শনা মৌচাক সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ এবং জন্মনিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার সম্পর্কে এক আলোচনা সভার আয়োজন করে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রাণালয়ের সহযোগিতায় এবং দর্শনা মৌচাক সংস্থার বাস্তবায়নে রামনগর মৌচাক কার্যালয় থেকে এসব ঔষধপত্র বিতরণ করা হয়। মৌচাক সংস্থার সহ-সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিনামূল্যে ঔষধ সামগ্রী বিতরণ এবং জন্মনিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার সম্পর্কে আলোচনা করেন প্রকল্প সন্বয়কারি সান্তনা ইয়াসমিন ও অন্যান্য অতিথিরা। মৌচাক সমাজ উন্ন্য়ন সংস্থার কর্ম এলাকার ৩শ’ জন হতদরিদ্র নারীদের মধ্যে খাবার স্যালাইন, নাপা, এক্সজিম-২০ ঔষধ বিতরণ করা হয়। ঔষধপত্র বিতরণ শেষে জন্মনিয়ন্ত্রণ ও পরিকল্পিত পরিবার সম্পর্কে আলোচনা সভায় পরিকল্পিত পরিবার গর্ভকালীন সময় গর্ভবর্তী মায়ের যতœ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মনিরুল ইসলাম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল