শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মুদি দোকানে অর্থদন্ড

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৮ ইং
জীবননগরে ভ্রাম্যমাণ আদালতে ৪ মুদি দোকানে অর্থদন্ড
জীবননগর অফিস: জীবননগর শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ মুদি দোকান মালিকের কাছে থেকে ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টার দিকে জীবননগর পৌর শহরের নারায়নপুর মোড়ে পুলিশের সহযোগিতায় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এ ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষন আইনে মেয়াদউত্তীর্ন মালামাল ও নিবন্ধন ছাড়া মালামাল দোকানে রাখা ও বিক্রির অপরাধে নারায়নপুর মোড়ে আনিকা ভ্যারাইটি স্টোরের মালিক আমিনুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল, মনির স্টোরের মালিক মোক্তারুজ্জামানকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল, নাঈম স্টোরের মালিক মুনছুর আলীকে ২ হাজার টাকা জরিমানা এবং গফুর ভ্যারাইটি স্টোরের মালিক আমিন উদ্দিনকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলার সহকারি পরিচালক সজল আহম্মেদ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল