শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ৪

  • আপলোড তারিখঃ ০৫-০৯-২০১৮ ইং
আলমডাঙ্গায় নাশকতা পরিকল্পনার অভিযোগে আটক ৪
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চিৎলা গ্রাম থেকে নাশকতা মামলার সন্দিগ্ধ ৪ আসামিকে আটক করেছে। গতকাল মঙ্গলবার আলমডাঙ্গা থানার এসআই সাইফুল, এএসআই কামরুল, এএসআই হাসান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে চিৎলা গ্রামের মৃত মুনতাজ জোয়ার্দ্দারের ছেলে আরজুল্লাহ হক (৫০), একই গ্রামের মকছেদ মন্ডলের ছেলে মহসিন আলী (৪৮), জহুরুল ইসলামের ছেলে কালাম (৪২) ও মৃত তাজুল ইসলামের ছেলে সাইফুল ইসলামকে নাশকতা মামলার সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করে। গতকালই তাদের চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল