শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে মাতালের হাতে এক ব্যক্তি জখম

  • আপলোড তারিখঃ ০৩-০৯-২০১৮ ইং
মেহেরপুরে মাতালের হাতে এক ব্যক্তি জখম
বারাদি প্রতিনিধি: মাতলামি করার প্রতিবাদ করায় একলাস নামের এক মাতাল বকুল নামের এক ব্যক্তিকে পিটিয়ে জখম করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সন্ধ্যার দিকে মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের সিংহাটি গ্রামে। আহত বকুলকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সিংহাটি গ্রামের আক্কাস আলীর ছেলে বকুলসহ বেশ কয়েকজন দোকানে বসে চা পান করছিলেন। ওই সময় একই গ্রামের রহমানের ছেলে একলাস মদ খেয়ে সেখানে গিয়ে মাতলামি করতে থাকে। এ ঘটনার প্রতিবাদ জানান বকুল। এতে ক্ষিপ্ত একলাস তার উপর হামলা চালিয়ে তাকে আহত করে। স্থানীয়রা আহত বকুলকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল