শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গার পৃথকস্থানে এক সন্তানের জননীসহ কলেজছাত্রীর আত্মহত্যা

  • আপলোড তারিখঃ ০৪-০৮-২০১৮ ইং
আলমডাঙ্গার পৃথকস্থানে এক সন্তানের জননীসহ কলেজছাত্রীর আত্মহত্যা
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় এক সন্তানের জননীসহ এক কলেজছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গতকাল শুক্রবার আলমডাঙ্গা উপজেলার পৃথকস্থানে এ আত্মহত্যার ঘটনা ঘটে। জানা গেছে, গতকাল শুক্রবার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়নের কেদারনগর গ্রামের পশ্চিমপাড়ার জানিরুল ফারাজির ছেলে হৃদয়ের সাথে একই গ্রামের পূর্বপাড়ার এক মেয়ের সাথে প্রায় বছর ২ আগে বিয়ে হয়। তাদের ৬ মাস বয়সী ১টি পুত্র সন্তানও রয়েছে। দাম্পত্য জীবন সুখের না হওয়ায় প্রায় প্রতিদিনই তাদের মধ্যে কলহ, বিবাদ লেগেই থাকত। এরই জের ধরে স্বামীর উপর অভিমান করে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে স্ত্রী। পুলিশ খবর পেয়ে লাশ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা মর্গে প্রেরণ করেছে। গতকালই জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। এ ঘটনায় মেয়ের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছিল। অপরদিকে, আলমডাঙ্গা কোর্টপাড়ার তাইজেল ইসলামের মেয়ে তানিয়া ইসলাম (১৯) পিতা-মাতার উপর অভিমান করে আত্মহত্যা করেছে। জানা যায়, তানিয়া ইসলাম এবছর যশোর শাহীন কলেজ থেকে এইচএসসি পরিক্ষা দিয়ে অকৃতকার্য হওয়ায় তার পিতা-মাতা বকাঝকা করলে রাগে ক্ষোভে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এসময় পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তানিয়াকে নামিয়ে একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে আসে।


কমেন্ট বক্স
notebook

জীবননগর সীমান্তে ৫৮ বিজিবির অভিযানে ভারতীয় সিরাপ ও কীটনাশক জব্দ