বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ৫৮পিস ইয়াবাসহ ৩ জন আটক

  • আপলোড তারিখঃ ০২-০৮-২০১৮ ইং
জীবননগরে ৫৮পিস ইয়াবাসহ ৩ জন আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫৮পিস ইয়াবাসহ মাদকসেবাী ও মাদকব্যবসায়ী আটক হয়েছে। গতকাল বুধবার বিকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এএসআই সাঈদ, এএসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে জীবননগর পৌরসভার ২নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে অভিযান চালিয়ে আবু তালেবের ছেলে আরিফুজ্জামান লিকুকে (৩৪) ৫২পিস, একই উপজেলার উথলী গ্রামের বুলু বিশ্বাসের ছেলে আলমগীর হোসেনকে (৪৫) ৬পিস ইয়াবাসহ আটক করে পুলিশ। একইদিনে প্রকাশ্য মাদক সেবন করার অপরাধে মহানগর সিনেমা হলের পাশে আকতারের চায়ের দোকানের পাশ থেকে আমিনুর মাস্টারের ছেলে মাদকসেবী শিলনকে (২৮) আটক করে পুলিশ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল