বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র আহত

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০১৮ ইং
জীবননগরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র আহত
জীবননগর অফিস: জীবননগরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্র গুরুত্বর আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ৮টার দিকে জীবননগর পশু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। জানা গেছে, মঙ্গলবার সকাল ৮টার দিকে দ্রুতবেগে দুটি মোটরসাইকেলের পশু হাসপাতালের সামনে মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় জীবননগর পৌরসভার ৫নং ওয়ার্ড লক্ষীপুর গ্রামের হাবিবুল্লার ছেলে জীবননগর শাপলাকলি আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর স্কুলছাত্র শিশির (১৬) পিচ রাস্তায় পড়ে গুরুত্বর অহত হয়। এ সময় স্থানীয় জনগন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল