বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

বদরগঞ্জে যুবলীগের কর্মিসভায় জেলা যুবলীগের আহ্ব্য়াক নঈম জোয়ার্দ্দার

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০১৮ ইং
বদরগঞ্জে যুবলীগের কর্মিসভায় জেলা যুবলীগের আহ্ব্য়াক নঈম জোয়ার্দ্দার
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকাকে বিজয়ী করতে হবে সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন যুবলীগের উদ্দ্যোগে কর্মি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকাল ৩টায় বদরগঞ্জ বাজারে এ কর্মি সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে কুরআন থেকে তেলওয়াত করেন ইমরান হোসেন। কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাসুম রানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথি যুবলীগের নেতাকর্মিদের উদ্দেশ্যে বলেন, জাতীয় সংসদ নির্বাচন এগিয়ে আসছে। তাই এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাখাওয়াত হোসেন টাইগার, আলমগীর আজম খোকাসহ কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম এবং ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মিরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাবু।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল