বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর মাংস বাজারে কসাইদের ধোকাই ক্রেতারা

  • আপলোড তারিখঃ ১৯-০৭-২০১৮ ইং
জীবননগর মাংস বাজারে কসাইদের ধোকাই ক্রেতারা
জীবননগর অফিস: জীবননগর মাংস বাজারে অসাধু কসাইদের ধোকায় পড়ছে সাধারণ ক্রেতারা। ফ্রিজের মাংস বিক্রি করার অভিযোগ উঠেছে কসাইদের বিরুদ্ধে। জীবননগর পৌর শহরের মধ্যে অবস্থিত মাংস বাজারের অবিক্রিত মাংসগুলো প্রতিনিয়ত ফ্রিজের মধ্যে রেখে তা পরবর্তীতে বিক্রি করার অভিযোগ উঠেছে। কিন্তু ফ্রিজের মধ্যে রাখা মাংসটা কোথা থেকে এসেছে আর কত দিনের মাংস এবং কিসের মাংস এ বিষয়ে জানেনা কোন ক্রেতা সাধারণ। কিন্তু কসাইদের উপর বিশ্বাস আর প্রয়োজনের তাগিদে বাজার থেকে মাংস কিনতে হচ্ছে ক্রেতাদের। এ যেন কসাইদের নিকট জিম্মি হওয়ার মত ঘটনা। তথ্যনুসন্ধানে জানা গেছে, জীবননগর পৌর কসাই খানায় পৌর মেয়রের নির্দেশে বাজারে কোন প্রকার অসুস্থ ছাগল এবং গাভী ও অসুস্থ গরু জবাই করা সম্পূর্ণ নিষেধ। যার ফলে জীবননগর পৌর কসাই খানায় এ সমস্ত গরু, ছাগল, জবাই করতে পারছে না কসাইরা। তাই মাংস বিক্রেতারা অন্য পথ অবলম্বন করে পৌরসভার বাইরে থেকে খাবারের অযোগ্য গরু, ছাগল জবাই করে তার মাংস ফ্রিজে রেখে তা প্রতিনিয়ত বিক্রি করছে। অনেকের ধারনা মাংস বিক্রেতারা পৌরসভার দায়িত্বরত কর্মচারীকে ম্যানেজ করে এইসব মাংস বিক্রয় করছে। তাই সচেতন মহল বিষয়টি প্রতিরোধের জন্য জীবননগর পৌরসভার মেয়রের আশু হস্তক্ষেপ কামনা করছেন।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল