বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু : হুইপ ছেলুন এমপি’র শোক

  • আপলোড তারিখঃ ১৮-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু : হুইপ ছেলুন এমপি’র শোক
শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা নুরনগর কলোনীপাড়ায় দুইজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলেন- লিটন মিস্ত্রি (৫২) ও জামিরন বেগম (৬০)। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে এ মৃত্যুর ঘটনা ঘটে। এ মৃত্যুর ঘটনায় শোক সন্তপ্ত পরিবার দু’টিকে সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। জানা যায়, লিটন মিস্ত্রি তার নিজ দোকান থেকে গত সোমবার রাত ১টার দিকে বাসায় ফিরে রাতের খাবার খেয়ে ১ গ্লাস দুধ পান করে। দুধ পান করার ফলে গ্যাস পাম্প করে তার মৃত্যু হয়। লিটন মৃত্যুর সময় তার দুই ছেলে ও ১ মেয়ে রেখে যায়। মঙ্গলবার বাদ জোহর তার নামাজের জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়। এদিকে, কুরু রহমানের স্ত্রী জামিরন বেগম দীর্ঘদিন অসুস্থ থাকায় তার মৃত্যু হয়েছে। জামিরন বেগম মৃত্যুর সময় তার ৩ মেয়ে ও ১ ছেলে রেখে যায়। মঙ্গলবার বাদ আসর তার নামজের জানাযা শেষে দাফন সম্পন্ন হয়। এ দু’টি মৃত্যুর ঘটনায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন তাদের মরাদেহ দেখতে যান এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল