বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কার্পাসডাঙ্গায় অসহায় পরিবারের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা

  • আপলোড তারিখঃ ১৭-০৭-২০১৮ ইং
কার্পাসডাঙ্গায় অসহায় পরিবারের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামের স্কুলপাড়ার আমিন উদ্দীনের ছেলে গার্মেন্টস ব্যবসায়ী জাহাঙ্গীরের বিরুদ্ধে অসহায় পরিবারের বসতবাড়িসহ ভিটা জমি জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ উঠেছে। জানা গেছে, কানাইডাঙ্গা গ্রামের মহিউদ্দীনের ছেলে শরীফ ও জসিম দীর্ঘদিন ধরে ১৮ শতক জমি বসতবাড়ি করে ভোগ দখল করে আসছে। কিন্তু তাদের অজান্তেই দখলকৃত জমিটি খাস খতিয়ানে চলে যায়। পরবর্তীতে জাহাঙ্গীর খাস জমিটি নিজের দাবি করে শরীফ ও জসিমের বসবাসকৃত ঘরবাড়িসহ জোরপূর্বক দখলের চেষ্টা চালাচ্ছে। বর্তমানে শরীফ ও জসীম চরম অসহায় অবস্থায় দিন যাপন করছে। জাহাঙ্গীর এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কিছুই বলতে পারছেনা ভুক্তভোগী পরিবারটি। এ বিষয়ে জানতে জাহাঙ্গীরের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল