বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আবারো কুকুরের আক্রমনে শিশু জখম

  • আপলোড তারিখঃ ১৬-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় আবারো কুকুরের আক্রমনে শিশু জখম
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বনানীপাড়ায় আবারও কুকুরের আক্রমনে জখম হয়েছে এক শিশু। গতকাল রবিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। জানা যায়, গতকাল রবিবার নিজ এলাকাতে খেলা শেষে বাড়ি ফিরছিলো সজিব (৮)। এ সময় হঠাৎ করেই একটি কুকুর তাকে আক্রমন করে। এ সময় স্থানীয়রা শিশু সজিবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। কুকুরের আক্রমনে জখম শিশু চুয়াডাঙ্গা বুজরুক গড়গড়ী বনানিপাড়ার শরিফুল ইসলামের ছেলে। এদিকে, এ ঘটনার আগের দিন শনিবার একই এলাকার কুকুরের আক্রমনের শিকার হয় আর এক শিশু। কুকুরের এই আক্রমনে আতঙ্কিত বুজরুক গড়গড়ী বনানীপাড়া এলাকাবাসি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল