মেহেরপুর ও ঝিনাইদহে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : চুয়াডাঙ্গায় উদ্বোধনকালে হুইপ ছেলুন এমপি
- আপলোড তারিখঃ
১৫-০৭-২০১৮
ইং
শিশুদের সুস্থ ও স্বাভাবিক বেড়ে উঠা নিশ্চিত করতে টিকা দিতে হবে
ডেস্ক রিপোর্ট: জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ক্যাপসুল খাওয়ানো হয়।
নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, সারাদেশর ন্যায় চুয়াডাঙ্গাতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ সোলাইমান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি শিশু আগামি দিনের ভবিষ্যত, তাদের সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে টিকা দিতে হবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তরিকুল ইষলাম, বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মার্টিন হিরোক, আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম কবির (সদর হাসপাতাল চুয়াডাঙ্গা), বাংলাদেশ মেডিকেল এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. আব্দুল লতিফ, উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলী হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ১নং প্যানেল মেয়র একরামুল হক মুক্তা, সিরাজুল ইসলাম মনি, মুন্সি রেজাউল করিম খোকন, নাজরীন পারভিন মলি, টিকাদান সুপারভাইজার আলী হোসেন প্রমূখ। সিভিল সার্জন ডা. খায়রুল আলম বলেন, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল চার ফোঁটা ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ৮ ফোঁটা খাওয়াতে হবে। বছরে দুইবার ছয় থেকে পাঁচ মাস বয়সীদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। রাতকানা রোগ এখন দেখা না গেলেও রক্তের ঘাটতি দেখা যায়। সে কারণে এই ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে একটি শিশুর যেন বাদ না পড়ে।
আলমডাঙ্গা অফিস জানিয়েছে, সারা দেশের ন্যায় আলমডাঙ্গা পৌরসভায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন পৌর মেয়র হাসান কাদির গনু। এসময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ সদর উদ্দিন ভোলা, প্যানেল মেয়র-২ জহুরুল ইসলাম স্বপন, ১নং ওয়ার্ড কাউন্সিলর আলাল উদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর কাজী আলী আজগর সাচ্চু, ৫নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল গাফ্ফার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ৭নং ওয়ার্ড কাউন্সিলর ফারুক হোসেন, ৮নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল ইসলাম ও ৯নং ওয়ার্ড মামুন অর রশিদ হাসান, মহিলা কাউন্সিলর কল্পনা খাতুন, সামসাদ রানু, নূরজাহান খাতুন, পৌর কর্মচারী আশরাফ আলী, মো. বিল্লাল হোসেন, খন্দ. খাইরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, মাহফুজুর রানাসহ স্বাস্থ্য শাখার কর্মচারী ও পৌরসভার অন্যান্য কর্মচারীবৃন্দ। আলমডাঙ্গা পৌরসভার ২৪টি স্থায়ী টিকা কেন্দ্রে, ৫টি ভ্রাম্যমাণ কেন্দ্র ও ১১টি অতিরিক্ত কেন্দ্রের ৩ মোবাইল টিমে ১৩০ জন সেচ্ছাসেবক পৌরসভার সকল কর্মচারীর মাধ্যেমে ৬ থেকে ১১ মাস বয়সী শিশু ৭৫৫ জন ও ১ থেকে ৫ বছর বয়সী ৭০৪৪ জন শিশুর লক্ষ্য মাত্রায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। ক্যাম্পেইন পরিচালনায় পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীগণ সার্বিক ভাবে সহযোগিতা করেন।
জীবননগর অফিস জানিয়েছে, জীবননগর পৌরসভায় ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মধ্যে দিয়ে উদ্বোধন করেন জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন পৌর সচিব জায়েদ হোসেন, কাউন্সিলর আবুল কাশেম, আপিল মাহমুদ, মহিলা কাউন্সিলর বিউটি খাতুন, টিকাদান সুপার ভাইজার জামাল হোসেন, পৌর কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাজেদা খাতুন প্রমূখ। এ বছর জীবননগর পৌরসভার ৩০টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৩ হাজার ৫শ’ ৮৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশু ৫৭০ জনকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (এক লাখ আইইউ) এবং ১-৫ বছর বয়সী ৩ হাজার ১৭ জন সব শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল (দুই লাখ আইইউ) খাওয়ানো হয়।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) উপলক্ষে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন খাওয়ানো শুরু করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৮ টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুকে টিকা খাওয়ানোর মধ্য দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। এ সময় মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস, মেহেরপুর জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. অলক কুমার দাস, মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মিজানুর রহমান, ইপি আই সুপারিনটেনডেন্ট আব্দুস সালাম উপস্থিত ছিলেন। অপরদিকে মেহেরপুর পৌরসভা চত্বরে পৌরসভা পর্যায়ে কর্মসূচির উদ্বোধন করেন মেহেরপুর পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক বিকাশ কুমার দাস।
ঝিনাইদহ অফিস জানিয়েছে, ঝিনাইদহে প্রথম পর্যায়ের ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। গতকাল শনিবার সকাল ৮টায় জেলা শহরের আরাপপুর বাসষ্ট্যান্ডের রবার তলায় ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। পৌর মেয়র সাইদুল করিম মিন্টুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. রাশেদা সলতানা। উদ্বোধন শেষে অতিথিরা শিশুদের ভিটামিন- এ ক্যাপসুল খাওয়ান। জেলার ৬ থেকে ১১ মাস বয়সের ২৮ হাজার ৩ শত ৫০ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৩৩ হাজার শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। পরে শনিবার সকাল ৯ টার সময় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবারপরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঝিনাইদহের সিভিল সার্জন ডা: রাশেদা সুলতানা জানান, জেলার ৬ টি উপজেলায় এবার ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ৬১ হাজার ৩৫০ জন শিশুকে ভিটামিন `এ` ক্যাপসুল খাওয়ানো হবে। মোট কেন্দ্রের সংখ্যা ১ হাজার ৮৭২টি ও স্বেচ্ছা সেবী থাকবে ৩ হাজার ৭৪৪ জন।
কমেন্ট বক্স