বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাবেক প্রেমিক কে দেখতে গিয়ে বিপত্তি : গণধোলাইয়ের শিকার দুই বন্ধু

  • আপলোড তারিখঃ ১৩-০৭-২০১৮ ইং
সাবেক প্রেমিক কে দেখতে গিয়ে বিপত্তি : গণধোলাইয়ের শিকার দুই বন্ধু
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার বেলগাছি গ্রামের এক গৃৃহবধুর সাথে দেখা করতে গিয়ে ৩ জন আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই গৃহবধুর সাবেক প্রেমিকসহ ওই ৩ জন সেখানে দেখা করতে গেলে জনগণ তাদেরকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। জানা গেছে, আলমডাঙ্গার কেশবপুর গ্রামের আইনাল হকের ছেলে শরিফুল ইসলাম তার সাবেক প্রেমিকার সাথে দেখা করার জন্য হাটবোয়লিয়ার রুহুল আমিনের ছেলে ইব্রাহিম (২৮) একই গ্রামের আব্দুল আজিজের ছেলে ইছানুরকে (২৫) সাথে নিয়ে বেলগাছি গ্রামের মন্টুর দ্বিতীয় স্ত্রীর সাথে দেখা করতে যায়। এ সময় গ্রামের লোকজন তাদেরকে ধরে মারপিট করে থানা পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল