বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ৮ বিএনপি জামায়াতসহ ৬১ জন গ্রেফতার

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০১৮ ইং
ঝিনাইদহে ৮ বিএনপি জামায়াতসহ ৬১ জন গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীসহ ৬১ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাত থেকে গতকাল বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, নাশকতা, সন্ত্রাস ও মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মহেশপুর ও কোটচাঁদপুর থেকে ৮ জামায়াত ও বিএনপি নেতাকর্মীকে আটক করা হয়। শৈলকুপা, কালীগঞ্জ, কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয় ১১ মাদক ব্যবসায়ীকে। উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাদকদ্রব্য। এছাড়াও বিভিন্ন মামলায় ৬ উপজেলা থেকে গ্রেফতার করা হয়েছে আরও ৪২ জনকে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল