বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি আসাদ

  • আপলোড তারিখঃ ১২-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি আসাদ
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা ফাঁড়ির আইসি আসাদুজ্জামান আসাদ চুয়াডাঙ্গা জেলার শ্রেষ্ট ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হওয়ায় চুয়াডাঙ্গা জেলা পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম এসআই আসাদের হাতে ক্রেস্ট তুলে দেন। গতকাল বুধবার জেলা পুলিশ লাইন চত্বরের ড্রিম সেডে কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা পুলিশ প্রতি মাসে জেলার ৪ থানার পুলিশ অফিসারদের চুরি, ডাকাতি, আসামি আটক, মাদকদ্রব্য উদ্ধার, ছিনতায়সহ বিভিন্ন কাজের দক্ষতার উপর বিচার বিশ্লেষন শেষে প্রতি মাসে নিয়মিত কল্যাণ সভায় তাদের কাজের দক্ষতার উপর পুরষ্কৃত করে। তারই ধারাবাহিকতায় গতকাল বুধবার ৪র্থ বারের মত শ্রেষ্ঠ নির্বাচিত হন এসআই আসাদ। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন তরিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর সার্কেল কলিমুল্লাহ ও দামুড়হুদা ও জীবননগর সার্কেল আহসান হাবিব পিপিএম।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল