বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা

  • আপলোড তারিখঃ ১১-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভাসহ জেলা পর্যায়ের বেশকয়েকটি গুরুত্বপূর্ণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের এই কমিটিগুলোর সভা অনুষ্ঠিত হয়। পরিবার পরিকল্পনা কমিটির সভায় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার ফরহাদ আহমদ, চুয়াডাঙ্গা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, পুলিশ সুপারের পক্ষে পরিদর্শক তোজ্জামেল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা, অ্যাসিসন্টেট ইঞ্জিনিয়ার গনেশ চন্দ্র সিংহ, মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহা. আব্দুল হান্নান, আলমাডাঙ্গা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আব্দুস সাত্তার, দামুরহুদা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ কে এম আসাদুজ্জামান। পরে একই স্থানে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. জসীম উদ্দীনের সভাপতিত্বে জেলা কৃষি ঋণ কমিটি, জেলা পণ্য বিপনণ মনিটরিং কমিটি, জেলা অধিকার ও সংরক্ষণ কমিটি, জেলা বাজার উপদেষ্টা কমিটি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্ক ফোর্স কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পণ্য বিপনণ মনিটরিং কমিটি, জেলা অধিকার ও সংরক্ষণ কমিটি, জেলা বাজার উপদেষ্টা কমিটি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্ক ফোর্স কমিটির মাসিক সভায় উপস্থিত ছিলেন জেলা মৎস কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার, চুয়াডাঙ্গা জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার, সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের, জেলা বাজার কর্মকর্তা মোহা. সহিদুল ইসলাম, দোকান মালিক সমিতির মাফিজুর রহমান মাফী প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল