ঝিনাইদহে ৪১ জন গ্রেফতার
- আপলোড তারিখঃ
১০-০৭-২০১৮
ইং
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ীসহ ৪১ জন গ্রেফতার করা হয়েছে। গতকাল রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানে সদর থেকে ১৬ জন, শৈলকুপা থেকে ৫ জন, হরিণাকুন্ডু থেকে ৫ জন, কালীগঞ্জ থেকে ৭ জন, কোটচাঁদপুর ৭ জন থেকে ও মহেশপুর থেকে ১ জনকে গ্রেফতার করা হয়। উদ্ধার করা হয় বেশ কিছু মাদকদ্রব্য।
কমেন্ট বক্স