দর্শনায় সড়কে দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত
- আপলোড তারিখঃ
০৯-০৭-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: দর্শনায় সড়ক দূর্ঘটনায় একজন গুরুতর জখম হয়েছে। গতকাল রবিবার দর্শনায় এ ঘটনা ঘটে। ঘটনা সুত্রে জানা যায়, রবিবারে বিকালে মোটরসাইকেলযোগে বন্ধুর সাথে মুজিবনগর মোনাখালি থেকে দর্শনা বড় বলদিয়া যাওয়ার পথে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থেকে আসা পাওয়ারট্রিলালের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় মোটরসাইকেলের পিছনে বসে থাকা রাজু (৩৮) ছিটকে রাস্তার উপর পড়ে যেয়ে গুরুতর জখম হয়। আহত রাজু মেহেরপুর মুজিবনগরের উত্তর পাড়ার মতি শাহ্রে ছেলে। এ সময় রক্তাক্ত জখম রাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাজুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। আহত রাজু মেহেরপুর মুজিবনগরের উত্তরপাড়ার মতি শাহ্রে ছেলে।
কমেন্ট বক্স