বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আলমসাধু দুর্ঘটনায় ৪ আম ব্যবসায়ী আহত

  • আপলোড তারিখঃ ০৭-০৭-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় আলমসাধু দুর্ঘটনায় ৪ আম ব্যবসায়ী আহত
আলমডাঙ্গা অফিস: চুয়াডাঙ্গায় আলমসাধু দুর্ঘটনায় ৪ আম ব্যবসায়ী আহত হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা ছাগল ফার্মের নিকট এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি কনা হয়েছে। জানা গেছে, আলমডাঙ্গার হাউসপুরের ৪ আম ব্যবসায়ী চুয়াডাঙ্গা থেকে আম নিয়ে আলমসাধুযোগে আলমডাঙ্গায় আসছিল। পথিমধ্যে চুয়াডাঙ্গা ছাড়ল ফার্মের নিকট পৌছালে আলমসাধু ভেঙ্গে পড়ে। এসময় আলমসাধুতে থাকা ৪ আম ব্যবসায়ী হাউসপুর গ্রামের করম আলী (৪২), একই গ্রামের জামসেদ আলী, (৪৩), একরামুল (৪৫) ও সুমন (২১) আহত হয়। আহতদের মধ্যে একরামুল ও করম আলীর অবস্থা আশঙ্কাজনক হলে তাদের দু’জনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, এলাকাবাসী অভিযোগ করেন দীর্ঘদিন ধরে ওই সড়কের পাশে ড্রেন নির্মাণ কাজের ফলে রাস্তায় মাটি জমার কারণে মাঝে মধ্যেই এমন দূর্ঘটনার ঘটে থাকে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি নজর দেবেন বলে এলাকাবাসীর দাবি।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল