বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে দু’ব্যবসায়ীর জরিমানা

  • আপলোড তারিখঃ ০৫-০৭-২০১৮ ইং
মুজিবনগরে ভ্রাম্যমাণ আদালতে দু’ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুর প্রতিনিধি: মুজিবনগর উপজেলার যতারপুর বাজারে পৃথক দু’টি দোকানে মেয়াদোক্তীর্ণ ঔষধ রাখা ও বিনা লাইসেন্সে দোকানে বিভিন্ন মালামাল বিক্রি করার অভিযোগে ২ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসানের নেতৃত্বে গতকাল বুধবার দুপুরের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলার যতারপুরে আখতার আলীর ছেলে হাসেম আলীর ঔষধের দোকানে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালতের সদস্যরা। এসময় সেখানে বেশি কিছু মেয়াদ উক্তীর্ণ ঔষধ পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার আইনে তার নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদিকে, একই সময়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মহিদুল ইসলামের নেতৃত্বে যতারপুরে আলাউদ্দীনের ছেলে সেলিম রেজার দোকানে অভিযান চালানো হয়। ওই দোকানে বিনা লাইসেন্সে কীটনাশক থেকে শুরু করে খাবার জিনিস নিত্য প্রয়োজনীয় সব মালামাল বিক্রয় করে। এই অপরাধে তার নিকট থেকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং তাকে সতর্ক করে দেওয়া হয়।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল