বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় স্কুলের ১০টি কম্পিউটার চুরি : আটক-১

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০১৮ ইং
আলমডাঙ্গায় স্কুলের ১০টি কম্পিউটার চুরি : আটক-১
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গার ভোগাইল বগাদি মাধ্যমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র কম্পিউটার ল্যাবের ঘলের তালা ভেঙ্গে ১০টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। এদিকে এ ঘটনায় বিদ্যালয়ের নৈশ প্রহরীকে আটক করা হয়েছে। গত শুক্রবার রাতে এ চুরির ঘটনা ঘটেছে। জানা গেছে, আলমডাঙ্গার ভোগাইল বগাদি মাদ্যমিক বিদ্যালয়ের কম্পিউটার ল্যাবের তালা ভেঙ্গো চোরচক্র ১০টি কম্পিউটার চুরি করে নিয়ে যায়। ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী থাকার পরও কিভাবে এ চুরির ঘটনা ঘটলো তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিলে পুলিশ নৈশপ্রহরী শিপন আলীকে আটক করে। তাকে গতকাল জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল