বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক আহত

  • আপলোড তারিখঃ ৩০-০৬-২০১৮ ইং
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ যুবক আহত
মেহেরপুর অফিস: মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের দরবেশপুর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় সেন্টু ও আজাদ নামের ২ যুবক আহত হয়েছে। বর্তমানে তারা মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সেন্টু মেহেরপুর সদর উপজেলার কালীগাংনী গ্রামের কায়েম উদ্দীনের ছেলে এবং আজাদ একই গ্রামের ছহির উদ্দীনের ছেলে। জানা গেছে, গতকাল শুক্রবার সকালের দিকে সেন্টু ও আজাদ মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে নিজ গ্রামে কালিগাংনী ফেরার পথে দরবেশপুর নামক স্থানে একটি ছাগলকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর ছিটকে পড়ে। খবর পেয়ে মেহেরপুর দমকল বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল