আলমডাঙ্গায় পুলিশের অভিযানে দু’মাদকসেবী আটক
- আপলোড তারিখঃ
৩০-০৬-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদকসেবীকে আটক করেছে। গত বৃহস্পতিবার দিনগত রাতে ভাংবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভাংবাড়িয়া গ্রামে মাদকসেবী আমেদ আলীর ছেলে হাসানুজ্জামান (৩০) ও একই গ্রামের বিশারতের মামুনকে (৩২) আটক করে পুলিশ। তারা চিহ্নিত মাদকসেবী। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।
কমেন্ট বক্স