চুয়াডাঙ্গায় ‘আমার মানুষের জন্য’র উদ্যোগে ঈদ বন্ত্র বিতরণ
- আপলোড তারিখঃ
১৪-০৬-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: অসহায় শিশুদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চুয়াডাঙ্গা পৌর এলাকার ২১ অসহায় শিশুর মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন আমরা মানুষের জন্য। গতকাল বুধবার সকাল ১০টার সময় চুয়াডাঙ্গা চক্ষু হাসপাতাল প্রাঙ্গনে এ পোশাক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোর্য়াদ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক ফজলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠন ‘আমরা মানুষের জন্যে’র সভাপতি শহিদুল ইসলাম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানা ইউসুফ কেয়া।
এছাড়াও উপস্থিত ছিলেন ইদ্রিস খোকন, খলিলুর রহমান, জাফরুল হক, আফজাল উদ্দীন, শাহাদত হোসেন, তকব্বার হোসেন, রিজিয়া খাতুন, হেনা পারভীন, শিখা রানি, কাজী মোসাররফ হোসেন, এ্যাডভোকেট আহসান আলী, শরিফুল উসলাম বিলাস, ফিরোজ আল মামুন, ও আনোয়ার হোসেন প্রমূখ।
কমেন্ট বক্স