বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সাংবাদিক আশিককে মারপিট : মামলা : আটক ২

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৮ ইং
সাংবাদিক আশিককে মারপিট : মামলা : আটক ২
চুয়াডাঙ্গা সদরের মাখালডাঙ্গায় পরিকল্পিতভাবে স্কুল ঘরে আটকিয়ে নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার মাখালডাঙ্গায় পরিকল্পিতভাবে স্কুল ঘরে আটকিয়ে সাংবাদিক আশিককে মারপিট করেছে স্থানীয় নামধারী কিছু যুবক। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আশিক বাদি হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল বুধবার সকাল ১০টার দিকে মাখালডাঙ্গা স্কুলে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ বিকালে অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে। আশিক চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কর্মরত। এ ঘটনায় সাংবাদিক মহলে নিন্দার ঝড় উঠে। আশিক চুয়াডাঙ্গা সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের গাড়াবাড়িয়া গ্রামের মুক্তার আলীর ছেলে। মামলার বিবরণে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের খোরশেদপুর গ্রামের কশাই শহিদ বেশ কিছুদিন আগে আশিকের পিতা মুক্তার আলীর নিকট থেকে কিছু টাকা ধার নেই। পরে পাওনা টাকা চাইতে গেলে বারবার শহিদ ঘুরাতে থাকে। এই নিয়ে উভয় পক্ষের মধ্যে গন্ডগোল হয়। গতকাল সকালে আশিক মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গা থেকে নিজ বাড়ি গাড়াবাড়িয়া যাচ্ছিল। এ সময় কশাই শহিদ ও মাখালডাঙ্গা গ্রামের আব্দুল লতিফ বিশ্বাসের ছেলে লিটন মাখালডাঙ্গা স্কুলের নিকট পূর্বপরিকল্পিত অনুযায়ী গতিরোধ করে। পরে আশিককে লিটনসহ স্থানীয় কয়েকজন তাকে জেআই পাইপ ও বাটাম দিয়ে পিটিয়ে জখম করে। পরে মাখালডাঙ্গা-দিননাথাপুর প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষের তাকে আটকিয়ে নির্যাতন করে। এ সময় তার কিংরোড ৮০ সিসির মোটরসাইকেল ও তরমুজ বিক্রির ৩০ হাজার টাকা ছিনিয়ে নেই। এদিকে, স্কুল বন্ধ থাকার পরও কিভাবে স্কুল কক্ষের চাবি তাদের কাছে এলো এ নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় প্রাইমারী স্কুলের সভাপতি ইকবাল ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিয়াকত চাবির বিষয়টি জানেন বলে জানায়। আশিক আরো বলেন, বেশ কয়েকদিন আগে একটি সংবাদ প্রকাশ করায় আমাকে লিটন হুমকি ধামকি দিয়ে আসছিল। এদিকে, গতকাল দুপুরে আশিক বাদি হয়ে লিটনসহ ৬ জনের নাম উল্লেক করে অজ্ঞাত আরো ৫-৬ জনের নামে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা করেছে। গতকাল বিকালে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক ইবনে খালিদ স্ট্যালিন আভিযান চালিয়ে মাখালডাঙ্গা গ্রামের কলম বিশ্বাসের ছেলে মিলন (২০) ও একই গ্রামের জহুরুলের ছেলে মেহেদি হাসানকে গ্রেফতার করে। সদর থানার পরিদর্শক ইবনে খালিদ স্ট্যালিন বলেন, আশিকের মোটরসাইকেলটি এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে এ মামলার দুই আসামীকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল