বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে ইয়াবা ও অর্থসহ কথিত সাংবাদিক তাজু আটক

  • আপলোড তারিখঃ ১৪-০৬-২০১৮ ইং
জীবননগরে ইয়াবা ও অর্থসহ কথিত সাংবাদিক তাজু আটক
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে কথিত সাংবাদিক ও পুলিশের সোর্স তাজু ৫২ পিস ইয়াবা ও অর্থসহ পুলিশের হাতে আটক হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তাকে আটক করা হয়। জানা যায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে এস আই গোলাম মোস্তফা, এস আই সাইফুল, এস আই মুরাদ, কনস্টেবল আক্তারুজামানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে গত মঙ্গলবার রাতে জীবননগর শহরে মাদকবিরোধী অভিযান পরিচালনা কালে জীবননগর পৌরসভার ৪নং ওর্য়াড মহানগর সিনেমা হলের সামনে মহানগর উত্তরপাড়ার মৃত. শফিউদ্দিনের ছেলে চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত স্থানীয় একটি দৈনিক পত্রিকার ক্রাইম রিপোর্টার ও জীবননগর থানা পুলিশের কথিত সোর্স তাজউদ্দিন তাজুকে (২৮) ৫২পিস ইয়াবা ও নগদ ২৬ হাজার ৫০ টাকাসহ আটক করে পুলিশ। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, তাজু চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত দৈনিক প্রতিদিনের নতুন খবর নামক একটি পত্রিকার একজন রিপোর্টার হিসাবে আমরা জানতাম। মাঝে সে কথিত কিছু পুলিশ সদস্যের সোর্স হিসাবে কাজ করতো। এর আড়ালে সে দীর্ঘদিন মাদক ব্যবসা করে যাচ্ছে এমন একটি তথ্যের ভিত্তিত্বে গত মঙ্গলবার পুলিশের একটি টিম তার দেহ তল্লাশী করে এবং তার নিকট থাকা ৫২পিস ই্য়াবা ও ইয়াবা বিক্রি করা নগদ ২৬ হাজার ৫০ টাকা উদ্ধার করে পুলিশ। এদিকে তাজুর দাবি পুলিশ তার নিকট থেকে কোন ইয়াবা পায়নি আর যে টাকা তার কাছ থেকে উদ্ধার করেছে ওই টাকা আশা এনজিওর নিকট থেকে লোন নেয়া টাকা। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

ঝিনাইদহে পানি উন্নয়ন বোর্ডের ১৩টি পুকুর বেদখল