দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছে, দামুড়হুদায় চোরাচালান প্রতিরোধ, আইনশৃঙ্খলা, নারী ও শিশু নির্যাতন ও মানব পাচার প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে এ সকল সভা অনুষ্ঠিত হয়। সকল সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সৈয়দা নাফিস সুলতানা, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জি এম এমদাদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ. কাদের, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল। এছাড়াও উপস্থিত ছিলেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, পারকৃষ্ণুপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান শাহ মো. এনামুল করিম ইনু, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা সদর ইউপির চেয়ারম্যান শরিফুল আলম মিল্টন, নাটুদহ ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, বিজিবির ক্যাম্প কমান্ডারবৃন্দসহ দামুড়হুদা উপজেলা পরিষদের সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।

জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু মো. আ. লতিফ অমল, উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমান, সীমান্ত ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন ময়েন, কেডিকে ইউপি চেয়ারম্যান খাইরুল বাশার শিপলু, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, উথলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, হাসাদহ ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি বিশ্বাস, বাঁকা ইউপি চেয়ারম্যান আ. কাদের প্রধান, রায়পুর ইউপি চেয়ারম্যান আ. রশিদ শাহসহ সকল দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ।