বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ আটক ৩

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০১৮ ইং
আলমডাঙ্গায় থানা পুলিশের অভিযানে মাদকসেবীসহ আটক ৩
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে এক মাদকসেবী, এক পকেটমার ও এক ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার রাতে আলমডাঙ্গার স্টেশন এলাকা থেকে পকেটমার ও নতিডাঙ্গা থেকে একজন মাদকসেবী ও এরশাদপুর থেকে ওয়ারেন্টভুক্ত আসামীকে আটক করে। জানা গেছে, মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের এসআই আলমগীর বাড়াদি ইউনিয়নের নতিডাঙ্গা গ্রাম থেকে আলম হোসেনের ছেলে রাকিবুল ইসলামকে (২৫) আটক করে। এ সময় তার দেহ তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। একইদিন এএসআই তৌহিদ আলমডাঙ্গার রেল স্টেশনে পাবনা জেলার চাটমহরের বাবলু মিয়ার ছেলে পকেটমার শাকিলকে (১৬) আটক করে। সে পুলিশের কাছ স্বীকার করেছে বিভিন্ন স্টেশনে সে পকেটমারার কাজ করে। এদিকে, এএসআই ইউসুফ আলমডাঙ্গার এরশাদপুর গ্রামের গোলাম রহমানের ছেলে জিয়াউল ইসলামকে (৩২) আটক করে। সে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। আটককৃত ব্যক্তিদের সংশ্লিষ্ট মামলায় চুয়াডাঙ্গা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


কমেন্ট বক্স