বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়ডাঙ্গায় গাঁজা বেঁচাকেনার সময় দু’জন আটক

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০১৮ ইং
চুয়ডাঙ্গায় গাঁজা বেঁচাকেনার সময় দু’জন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে গাঁজা বেঁচাকেনার সময় দু’জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রেলবাজার থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করা হয়। পরে আটককৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়েছে। আটককৃতরা হল- চুয়াডাঙ্গা পৌর এলাকার হকপড়ার নিজাম উদ্দীন ওরফে গেদা (৩৭) ও একই এলাকার শহিন শেখ (৪০)। পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর ফাঁড়ির এসআই মুহিতুর রহমানসহ সঙ্গীও ফোর্স রেলবাজার জনৈক শিশিরের দোকানের সামনে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে হকপাড়া এলাকার আজগর আলীর ছেলে গাঁজা ব্যবসায়ী নিজাম উদ্দীন ওরফে গেদাসহ একই এলাকার গাঁজা ক্রেতা মৃত. পঁচা শেখের ছেলে শাহিনকে আটক করে। এসময়ে আটককৃত আসামীদের শরীর তল্লাশি করে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন পূর্বক সদর থানা হেফাজতে সোপর্দ করা হয়।


কমেন্ট বক্স