আলমডাঙ্গার থানা পুলিশের অভিযানে ৫ আসামী আটক
- আপলোড তারিখঃ
০৮-০৬-২০১৮
ইং
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা খানা পুলিশ অভিযান চালিয়ে ৫ আসামীকে আটক করেছে। মারামারি মামলার দু’আসামী ও ওয়ান্টেভুক্ত ৩ জনকে আটক করে। জানা গেছে, আলমডাঙ্গা ঘোলদাড়ি ফাঁড়ি পুলিশ অভিযান চালিয়ে ঘোলদাড়ি কুটি পাইকপাড়া গ্রামের আলী আজম মালিতার ছেলে জাইদুল ইসলামকে আটক করে। জাইদুল একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। অন্যদিকে, গোকুলখালি ফাঁড়ি পুলিশ চিৎলা হুদাপাড়ায় অভিযান চালিয়ে জাভেদ আলীর ছেলে ও রুইতনপুর গ্রামের আব্দুল কালেকের ছেলে বেল্টুকে আটক করে। এছাড়াও থানার এসআই সুফল গোবিন্দপুর গ্রামের রবিউল হকের ছেলে মিরণ (৩০) ও ওয়াপদা কলোনীর আনিসুজ্জামানের ছেলে মেহেদী হাসানকে (২২) আটক করে। তারা দু’জন মারামারির ঘটনায় জড়িত বলে পুলিশ জানিয়েছে। আটক ওয়রেন্টভুক্ত ৩ জনকে জেল হাজতে পাঠানো হয়েছে।
কমেন্ট বক্স