বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগরে পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৮-০৬-২০১৮ ইং
জীবননগরে পুলিশের অভিযানে ফেনসিডিল ও ইয়াবাসহ আটক ১
জীবননগর অফিস: জীবননগর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪৮ বোতল ফেনসিডিল ও ২২ পিস ইয়াবাসহ সেকেন্দার আলী নামের এক ব্যক্তিকে আটক হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে তাকে আটক করা হয়। আটককৃত সেকেন্দার আলী উপজেলার উথলী মালোপাড়ার আনোয়ার হোসেনের ছেলে। জানা যায়, বৃহস্পতিবার বিকালে জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুর রহমানের নেতৃত্বে জীবননগর থানার এসআই শতদল মজুমদার ও এএসআই সাজ্জাদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিত্বে উপজেলার উথলী গ্রামে অভিযান চালিয়ে সেকেন্দার আলীকে ৪৮ বোতল ফেনসিডিল ও ২২ পিস ইয়াবাসহ আটক করে। এ ব্যাপারে জীবননগর থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


কমেন্ট বক্স