বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১

  • আপলোড তারিখঃ ০৭-০৬-২০১৮ ইং
দামুড়হুদায় বিজিবির অভিযানে ভারতীয় গাঁজাসহ আটক ১
দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-৬ বিজিবি মাদক বিরোধী অভিযান চালিয়ে শফিকুল ইসলামকে (৫০) আটক করেছে। গত মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দামুড়হুদার বড়বলদিয়া মাঠ থেকে ১ কেজি ভারতীয় গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত শফিকুল ইসলাম দামুড়হুদার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের মৃত. সোহরাব শেখের ছেলে। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক ইমাম হাসান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে বড়বলদিয়া বিওপি টহল কমান্ডার নায়েব সুবেদার আলীমুজ্জামান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বড়বলদিয়া গ্রামের মাঠ থেকে ১ কেজি ভারতীয় গাঁজাসহ শফিকুল ইসলামকে আটক করে। ওই দিনই শফিকুল ইসলামকে গাঁজাসহ দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স