দামুড়হুদায় পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় আটক ৬
- আপলোড তারিখঃ
০৭-০৬-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা মডেল থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৬ আসামীকে আটক করেছে। আটককৃতরা হলো- আবুল হোসেন (৬৫), এনামুল হক (৩০), ওয়াসিম (২৫), তরিকুল (৩৫), ওমর আলী (২৭) ও তারিখ রহমান (৪৫)। গত মঙ্গলবার গভীর রাতে এদেরকে আটক করা হয়।
দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম ইমদাদ জানান, দামুড়হুদা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আল রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে যশোর জেলার কেশবপুর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের হাসেম গাজির ছেলে অর্থ আত্মসাত মামলার আসামি আবুল হোসেন ও আকুল হোসেনের ছেলে একই মামলার আসামী এনামুল কে তাদের নিজ এলাকা থেকে আটক করে। এদিকে, কার্পাসডাঙ্গা ফাড়ির ইনচার্জ এসআই আসাদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার ভারত সীমান্তবর্তী ঠাকুরপুর মাঝের পাড়ার নজির আহাম্মেদের ছেলে তরিকুল ইসলাম কে আটক করে। পরে তার দেহতল্লাশি করে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করে। এরপর কুতুবপুর মাঝেরপাড়ার মৃত. দলু শেখের ছেলে ওমর আলীকে ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করে। একই রাতে এএসআই এজাজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা দক্ষিণ চাঁদপুর গ্রামের শাজাহান আলীর ছেলে ওয়াসিমকে ১শ’ গ্রাম গাঁজাসহ আটক করে। চুয়াডাঙ্গা সিআইডি ইন্সেপেক্টর হুমাযুন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনা ইসলাম বাজার এলাকা থেকে আরফান আলীর ছেলে তারিক রহমানকে ২০ পিচ ইয়াবাসহ আটক করে দামুড়হুদা মডেল থানায় সোর্পদ করে। আটককৃতদেরকে গতকাল বুধবার আদালতে সোর্পদ করা হয়েছে।
কমেন্ট বক্স