দামুড়হুদায় সাপের কামড়ে যুবকের মুত্যু
- আপলোড তারিখঃ
০৭-০৬-২০১৮
ইং
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার নতিপোতা গ্রামে সাপের কামড়ে খোকন আলী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। খোকন দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের তেলার ছেলে। প্রতিবেশীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে খোকনকে তার মাটির ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। চেলাই কামড় দিয়েছে ভেবে সে কোন রকম গুরুত্ব দেয়নি। পরে বুধবার ভোর রাতে তার সাপের কামড়ের বিষক্রিয়া শুরু হয়। পরিবারের লোকজন মুর্মূষ অবস্থায় তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।
কমেন্ট বক্স