বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আত্মকর্মসংস্থানের জন্য

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গায় জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আত্মকর্মসংস্থানের জন্য
সাড়ে ১৬ লাখ টাকার ক্ষুদ্র ঋণ বিতরণ নিজস্ব প্রতিবেদক: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার উদ্যোগে ১১০জন মহিলার আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয়েছে। তাদের সকলকে ১৫ হাজার টাকার সর্বমোট ১৬ লাখ ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় জাতীয় মহিলা সংস্থার জেলা কার্যালয়ে আয়োজিত ঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং নিজ হাতে ঋণের চেক তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ওয়াশীমুল বারী। তিনি বলেণ, ‘ঋণ নিয়ে ঋণী হওয়া যাবে না। ঋণের টাকা কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে হবে। প্রত্যেক নারীই সুরক্ষিত ও নিরাপদ ব্যাংক। যদি সদিচ্ছা থাকে তবে ক্ষুদ্র ক্ষুদ্র মূলধন কাজে লাগিয়ে নারীরাও আত্মনির্ভরশীল হতে পারবে।’ সংস্থার সভাপতি নাবিলা রুখছানা ছন্দার সার্বিক পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য রাফিয়া খাতুন, শাহজাদী আলম মিলি, ফরিদা ইয়াসমিন, ফেরদৌস আরা শম্পা প্রমূখ।


কমেন্ট বক্স