বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঝিনাইদহে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জন গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০১৮ ইং
ঝিনাইদহে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জন গ্রেফতার
ঝিনাইদহ অফিস: ঝিনাইদহে পুলিশের অভিযানে ১০ মাদক ব্যবসায়ীসহ ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গত সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে মাদক ও সন্ত্রাস বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ২০ জন, শৈলকুপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৭ জন, কালীগঞ্জ থেকে ৫ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়। এসময় বেশ কিছু মাদক উদ্ধার করা হয়।


কমেন্ট বক্স