চুয়াডাঙ্গায় সিগন্যালকে কেন্দ্র করে ৩ যুবককে পিটিয়ে জখম
- আপলোড তারিখঃ
০৫-০৬-২০১৮
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা বাদুড়তলা হোটেল ভিআইপির সামনে মোটরসাইকেলের সিগন্যালকে কেন্দ্র করে ৩ যুবককে পিটিয়ে জখম করেছে চুয়াডাঙ্গা জোর্য়াদ্দারপাড়ার মাসুদুজ্জামানের ছেলে রশিদ রুমি। এ ঘটনায় গুরুতর জখম হয়েছে দামুড়হুদা উজিরপুড় দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে সাহান (২০), একই এলাকার শুকুর আলীর ছেলে মিঠুন ও মোসলেমের ছেলে মাহবুব (১৯)। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। সংবাদ পেয়ে এসআই খাইরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে এবং অভিযুক্ত রুমিকে আটক করে। ঘটনা সূত্রে জানা যায়, সোমবার একটি মোটরসাইকেলযোগে মোটরসাইকেলের কিছু পার্টস কিনতে যাচ্ছিল ওই যুবক। এ সময় তারা চুয়াডাঙ্গা বাদুড়তলা হোটেল ভিআইপির সামনে সিগন্যাল দিয়ে তারা মোটরসাইকেল দাঁড় করায়। এসময় পিছনে থাকা মোটরসাইকেল চালক রুমি ভুল সিগন্যালের অভিযোগ এনে পাশেই থাকা কাঠের স্তুপ থেকে একটি চলাকাঠ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে ওই ৩ জন যুবককে। পরে তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, চুয়াডাঙ্গা সদর থানায় আটক থাকা রুমির পরিবার ও আহতদের পরিবারের লোকজনের উপস্থিতিতে একটি আপসনামার মাধ্যমে এ ঘটনাটির সমাধান করা হয় এবং আটক রুমিকে ছেড়ে দেয়া হয়।
কমেন্ট বক্স