মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের মালখানায় রক্ষিত

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০১৮ ইং
চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের মালখানায় রক্ষিত
বিভিন্ন মামলার আলামত ও মাদকদ্রব্য ধ্বংস নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের চলমান ও নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার আলামতের জন্য সংরক্ষিত মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টার দিকে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে রোড রোলারে পিষ্ট করে সাড়ে ১৩’শ বোতল ফেনসিডিল ও ৫ কেজি গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও মালামাল ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এম. এ হামিদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুল হালিম, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোস্তাফিজুর রহমান। এ ছাড়াও মালখানার সিএসআই আমিনুল ইসলাম, চীফ জুডিসিয়াল নাজির মো. ওসমান গণি, বেঞ্চ সহকারী হাফিজুর রহমান, সরোয়ার হোসেন প্রমূখ। আদালত সূত্র জানায়, কয়েক বছর যাবত চলমান ও নিষ্পত্তিকৃত বিভিন্ন মামলার আলামত স্বরুপ মালখানায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অন্যান্য মালামাল জমা হয়ে আছে। মালখানায় বেশি জায়গা না থাকায় আলামত মালামালের মধ্যে ১ হাজার ৩৮৯ বোতল ফেনসিডিল, ৫ কেজি গাঁজাসহ অন্যান্য মালামাল রোড রোলার দিয়ে পিষ্ট করে এবং আগুনে পুড়িয়ে ধ্বংস করা হলো। চলমান মামলার কিছু আলামত এখনও মালখানায় রক্ষিত আছে।


কমেন্ট বক্স
notebook

ভাংবাড়ীয়ায় ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন