বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ৫০টি লাইসেন্সবিহীন পাখিভ্যান আটক

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০১৮ ইং
আলমডাঙ্গায় ৫০টি লাইসেন্সবিহীন পাখিভ্যান আটক
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌরসভা অভিযান চালিয়ে লাইন্সেসবিহীন পাখিভ্যান ও ইজিবাইক আটক করেছে। অভিযান পরিচালনাকালে ৫০টি পাখিভ্যান আটক করেছে। গত রবিবার সকাল ১০টার এ অভিযান পরিচালনা করা হয়। জানা গেছে, গত রবিবার সকালে পৌর মেয়রের নির্দেশে লাইন্সেস পরিদর্শক আনিছুর রহমান, থানার এসআই লিয়াকত সঙ্গীয় ফোর্সসহ পৌর শহরের আলিফ উদ্দিন মোড়, টিলুর মোড়, চারতলার মোড়সহ শহরের বিভিন্ন মোড়ে অভিযান চালিয়ে লাইসেন্সবিহনী পাখিভ্যান, ইজিবাইক চালকদের আটক করে। অভিযান পরিচালনাকালে মোট ৫০টি পাখিভ্যান আটক করে তাদের ২৫ জনের কাছ থেকে ৬টাকা করে জরিমানা আদায় করেছে বলে পাখিভ্যান শ্রমিকদের কাছ থেকে জানা যায়। বাকি ২৫টি পাখি ভ্যান পৌরসভায় আটক করে রেখেছে বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে লাইসেন্স পরিদর্শক আনিছুর রহমানের কাছে জানতে চাইলে সে এর সত্যতা স্বীকার করেন।


কমেন্ট বক্স