বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ইফতার মাহফিল

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০১৮ ইং
চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ইফতার মাহফিল
ডেস্ক রিপোর্ট: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নিজস্ব প্রতিবেদক জানিয়েছে, চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় জেলা পরিষদ ভবনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন কোর্ট জামে মজিদের পেশ ইমাম মাওলানা মুফতি নাজমুল হক। এসময় আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান জেলা পরিষদের চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নুরজাহান খানম। ইফতার ও দোয়া মাহফিলে জাতীয় সংসদের মাননীয় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি, আলী আজগার টগর এমপি, জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ, পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম ও ৬-বিজিবি’র পরিচালক লে. কর্ণেল হাসান ইমাম উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কলিমুল্লাহ, এনএসআই উপ-পরিচালক আবু জাফর ইকবাল, অধ্যক্ষ (অব.) এসএম ই¯্রাফিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সী আলমগীর হান্নান ও এ্যাড. মোহা. শামসুজ্জোহা, আলমডাঙ্গা পৌরসভার মেয়র হাসান কাদির গনু, জেলা আইনজীবী সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হোসেন, পারকৃঞ্চপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আলম, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক চিৎলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমান, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবীর, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, মনোহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, আন্দুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম মুক্তার, সিনিয়র আইনজীবী মো. মনিরুজ্জামান ও এ্যাড. শফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামীম পারভেজ সজল, কৃষকলীগের সহ-দপ্তর সম্পাদক কামরুল ইসলাম উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, শফিকুল কবীর ইউসুফ, মাফলুকাতুর রহমান সাজু, খলিলুর রহমান, সিরাজুল ইসলাম ও মাহবুবুর রহমান। এছাড়া, জেলা পরিষদ সদস্য জাফর আলী, আবু মুছা, শফিকুল ইসলাম নান্নুসহ জেলা পরিষদের সকল সদস্য, জেলা পরিষদের সহকারি প্রকৌশলী সামাদুল ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী আব্দুর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, হিসাব রক্ষক আসলাম উদ্দিন, সিএ জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ আলমডাঙ্গা শাখার উদ্যোগে `সিয়াম, তাকওয়া ও সাদকাহ্ শীর্ষক আলোচনা সভা ও ইফতার ব্যাংক মিলায়তনে অনুষ্ঠিত হয়েছে। গতকার বুধবার বাদ আছর ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক আলমডাঙ্গা শাখার ম্যানেজার আজিজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক কুস্টিয়া শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান একেএম কাওছার আলম। প্রধান আলোচক ছিলেন কুষ্ঠিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. নাজিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সীমা শারমিন, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক লুৎফুল কবীর, পৌর কাউন্সিলর মেয়র সদর উদ্দিন ভোলা, জহুরুল ইসলাম স্বপন, বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা লিয়াকত আলী লিপু মোল্লা, বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন। ইসলামী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ওলিউর রহমানের পরিচালনায় উপস্থিত ছিলেন সমাজ সেবা অফিসার আবু তালেব, মৎস্য অফিসার জেডএম তৌহিদুর রহমান, পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম খান, শিক্ষক মতিয়ার রহমান, মনিরুজ্জামান, ইউসুফ আলী মোল্লা, আল ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আব্দুল হাই প্রমুখ। মুজিবনগর অফিস জানিয়েছে, মুজিবনগর উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকালে মুজিবনগর কমপ্লেক্সে অবস্থিত পর্যটন হোটেলে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার ও দোয়া মাহফিলে মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক আনোয়ার হোসেন এ সময় উপস্হিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)তৌফিকুর রহমান,স্থানীয় সরকারের উপপরিচালক (ডিডিএলজি) খাইরুল হাসান,মুজিবনগর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)মেজব্হা উদ্দীন,জেলা প্রশাসনের সহকারী কমিশনার কামরুল হাসান,মইদুল ইসলাম,রকিবুল ইসলাম,মুজিবনগর ,উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ মোফাক্খারুল মুজিবনগর থানা অফিসার ইনচার্য (ওসি) মনিরুল ইসলাম ইসলাম, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু,মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি মুন্সী ওমর ফারুক প্রিন্স,সম্পাদক শেখ শফিউদ্দীন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান ,দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল,জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন শাহীন ও আজিজুল বারি মুকুল,মুজিবনগর উপজেলার সাংবাদিক বৃন্দ, মুজিবনগর উপজেলার সকল কর্মকর্তা-কর্মচারী ও ৪ ইউনিয়নের সদস্য বৃন্দ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ