বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

পুকুর খননের অভিযোগ : গ্রামবাসীর প্রতিরোধে কাজ বন্ধ

  • আপলোড তারিখঃ ২৭-০৫-২০১৮ ইং
পুকুর খননের অভিযোগ : গ্রামবাসীর প্রতিরোধে কাজ বন্ধ
তিতুদহের বাটিকাডাঙ্গায় অবৈধ ড্রেজার মেশিন দিয়ে মসজিদের আকিমুল ইসলাম: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বাটিকাডাঙ্গা মৌজার পাকশী বিল সংলগ্ন মাঝেরপাড়া মসজিদের পুকুরটি অবৈধ ড্রেজার মেশিন দিয়ে খননের অভিযোগ উঠেছে স্থানীয় গহেরপুর মৎস্যজীবি সমবায় সমিতির বিরুদ্ধে। এ প্রেক্ষিতে পুকুরটি দখলমুক্ত করতে বাটিকাডাঙ্গা গ্রামবাসী একত্রিত হয়ে পুকুর খননের কাজ বন্ধ করে দেয়। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আজ সোমবার জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হতে পারে বলে জানিয়েছে গ্রামবাসী। গ্রামবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বাটিকাডাঙ্গা গ্রামের মাঝেরপাড়া জামে মসজিদের নামে প্রায় ২৫-৩০ বছর পূর্বে গ্রামের লোকজন পাকশী বিল সংলগ্ন একটি পুকুর খনন করে। যেটি মসজিদের নামে অন্তর্ভূক্ত করা হয় এবং পুকুর থেকে আসা অর্থ মসজিদের বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নের কাজে ব্যবহার করা হয়। সরকার যখন এই পাকশী বিলের জলমহলটি ইজারা দিতনা তখনকার সময়ে খনন করা হয় পাড়সহ এই ১৫ বিঘা পুকুরটি। পুকুরের পাড়ে ছিল বিভিন্ন প্রজাতির ৮শ’ গাছ। স্থানীয় গহেরপুর মৎস্যজীবি সমবায় সমিতি লিমিটেডের সদস্যরা ওই মসজিদের পুকুরটি দখল নিতে গত শনিবার দিবাগত রাতে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে পাড়ভেঙে বিলের সীমানা বৃদ্ধির পাঁয়তারা করে। পরে গতকাল বাটিকাডাঙ্গা গ্রামের লোকজন একত্রিত হয়ে কাজ বন্ধ করে ড্রেজার মেশিন পুকুর থেকে তুলে দেয়। তাদের দাবি ধর্মীয় প্রতিষ্ঠান তথা আল্লাহর ঘরের নামের পুকুর আমরা দখল নিতে দেব না। আজ তারা জেলা প্রশাসক বরাবর অভিযোগ দায়ের করবেন বলে জানান। এদিকে গহেরপুর মৎস্যজীবি সমবায় সমিতি লি. কিসের বলে এ পুকুর দখল নিল এ প্রশ্নের জবাবে কমিটির সভাপতি শ্রী বিমল কুমার মাঝির পক্ষ থেকে একটি কাগজ দেখিয়ে বলা হয়েছে যেখানে গত বছরের ২ মে আবেদনের প্রেক্ষিতে বিভিন্ন শর্ত সাপেক্ষে বিল বা জলমহলের পাড় বাঁধা ও সংস্কারের জন্য গতবছরের ১২ ডিসেম্বর টুকটুক তালুকদার চুয়াডাঙ্গা রেভিনিউ ডেপুটি কালেক্টর (ভারপ্রাপ্ত) মাধ্যমে অনুমতিপত্রে কোন সিলমোহর ছিল না। তবে উক্ত পত্রটিতে কোন পুকুর বিলের আয়ত্তে নিয়ে বা দখলের মাধ্যমে গ্রহনের কোন অনুমতি নেই। তাই বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে সমাধানের জোর দাবি করেছে বাটিকাডাঙ্গা গ্রামবাসী।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ