বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনায় সামসুল ইসলাম স্থলবন্দর সড়ক নির্মাণ কাজে

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৮ ইং
দর্শনায় সামসুল ইসলাম স্থলবন্দর সড়ক নির্মাণ কাজে
অনিয়ম প্রমাণিত : সরানো হয়েছে নি¤œমানের সামগ্রী ওয়াসিম রয়েল: দীর্ঘদিন প্রতিক্ষার পর দর্শনা বাসস্ট্যান্ড রশিক শাহর মাজার সংলগ্ন স্থান থেকে চেকপোস্ট পর্যন্ত শামসুল ইসলাম স্থলবন্দর সড়কের রাস্তার কার্পেটিং কাজের অনিয়ম প্রমাণিত হওয়ায় সংশ্লিষ্ট বিভাগের নির্দেশে সড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে নি¤œমানের সামগ্রী। এ কাজের শুরু থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নি¤œমানের ইটের খোয়াসহ সামগ্রী ব্যবহারের অভিযোগ ওঠে। এ বিষয়ে এলাকার ভুক্তভোগী জনসাধারণ একাধিকবার ঠিকাদারী প্রতিষ্ঠানকে সতর্ক করলেও তাদের কথার কোন কর্ণপাত না করে খেয়াল খুশিমত কাজ চালিয়ে যায়। একের পর এক ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে শামসুল ইসলাম স্থলবন্দর সড়ক নির্মাণ কাজের অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শনে যান স্থলবন্দর কমিটির আহবায়ক মেয়র মতিয়ার রহমান। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার পর অভিযোগের সত্যতা পেলে সাময়িকভাবে সড়কের নির্মাণ কাজ বন্ধ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ মে বিকালের দিকে চুয়াডাঙ্গা এলজিইডির নির্বাহি প্রকৌশলী আশরাফুল হোসেন রাস্তা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় এ নির্মাণ কাজ বিভিন্ন স্থানে প্রাথমিকভাবে অনিয়মের সত্যতা মেলে। এরপর নির্মান কাজের বেশ কয়েক স্থানের ইটের খোয়া পরিক্ষা নিরিক্ষার জন্য জব্দ করেন। এসময় তিনি এ সড়ক সঠিকভাবে নির্মাণ করার জন্য ঠিকাদার প্রতিষ্ঠানকে হুশিয়ারি করে দেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ