বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে বিভিন্ন সংগঠনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৮ ইং
মেহেরপুরে বিভিন্ন সংগঠনের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে জেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসুল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক খাইরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ ফরিদ আহামেদ, মেহেরপুর প্রেসক্লাবের উপদেষ্টা তুহিন আরন্য, কামরুজ্জামান, সভাপতি আলামিন হোসেন ও সাধারণ সম্পাদক রফিক উল আলম, সাবেক সভাপতি রুহুল কুদ্দুছ টিটু, দপ্তর সম্পাদক আবু আক্তার করণ, সদস্য রাশেদুজ্জামান রাশেদ, বেন ইয়ামিন মুক্ত, মেহেরপুর জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মাহাবুব চাদু, দপ্তর সম্পাদক মুজাহিদ মুন্না, গণ যোগাযোগ সম্পাদক দিলরুবা খাতুন, সদস্য মিজানুর রহমান, সাংবাদিক মনিরুল ইসলাম প্রমুখ। সভায় নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন জেলার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। এদিকে, মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে সৌজন্যে সাক্ষাত করেছেন মেহেরপুর জেলা মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের অফিস কক্ষে এ সৌজন্যে সাক্ষাত অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলী ইয়াসমিন, পৌর মহিলা আওয়ামী লীগের সদস্য রেহেনা মান্নানসহ মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানায়। অপরদিকে, মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে জেলার সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। বক্তব্যে রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: গোলাম রসুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, সহ-সভাপতি আব্দুল হালিম, আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, উপদেষ্টা এ্যাডভোকেট শাজাহান আলী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কে এম আতাউল হাকিম লাল মিয়া, কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা, জেলা মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা ও কেন্দ্রীয় কমিটির সদস্য লাভলী ইয়াসমিন, মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি সদস্য ও জেলা পষিদের সদস্য শামীম আরা হীরা, জেলা পরিষদের সদস্য সামিউন বসিরা পলি, তহ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ, সম্পাদক আব্দুস সামাদ, হোটেল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, সাধারণ সম্পাদক জাহিদ ইকবাল প্রমুখ। এসময় মেহেরপুর জেলা আওয়ামী লীগ, জেলা জাতীয় পাটি, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি এবং ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এদিকে, মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সাথে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেন। সভায় বক্তব্যে রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ ফরিদ আহাম্মদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এ একে এম আতাউল হাকিম লালমিয়া, সাবেক জেলা কমান্ডার বশির আহম্মেদ, সাবেক ডেপুটি কমান্ডার আলতাফ হোসেন, আমিরুল ইসলাম সাবেক সাংগঠনিক কমান্ডার, সাবেক উপজেলা কমান্ডার আবুল কাশেম, হায়দার আলী ও ক্যাপ্টেন (অব:) আব্দুল মালেক। এসময় জেলা মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ