বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় মৎস্য চাষীদের মালামাল ও উপকরণ বিতরন

  • আপলোড তারিখঃ ২৩-০৫-২০১৮ ইং
আলমডাঙ্গায় মৎস্য চাষীদের মালামাল ও উপকরণ বিতরন
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্দোগে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম-ফেজ ২’র আওতায় লিফ ও সিআইজ মৎস্য চাষীদের মদ্যে মালামাল ও উপকরণ বিতরন করা হয়েছে। প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ উপকরণ বিতরন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। উপজেলা মৎস্য অফিসার এজেএম তৌহিদুর রহমান হেলালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা ড. মাহবুবুর রহমান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা, সহকারী কমিশনার ভূমি সীমা শারমিন, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, ইউপি সমিতির সভাপতি হারদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারী। সমাজ সেবা অফিসার আবু তালেবের উপস্থাপনায় এসময় আরো উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, আমিরুল ইসলাম মন্টু, জিল্লুর রহমান, লুৎফর রহমান, আমিনুল হক রোকন, আবু তাহের, জাইকার প্রতিনিধি এনায়েত হোসেন প্রমুখ। উপকরণ বিতরণ অনুষ্ঠানে ১৫ জন লিফদের হাতে বাইসাইকেল এবং ৬০ জন মৎস্য চাষীকে মৎস্য খাদ্য, মাছের পোনা ও সাইনবোর্ড তুলে দেন। এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন পর্যায়ে ১৫ জন আরডিদের মৎস্য খাদ্য, মাছের পোনা ও সাইনবোর্ড তুলে দেন ।


কমেন্ট বক্স
notebook

সীমান্তে চুয়াডাঙ্গা-৬ বিজিবির পৃথক অভিযানে ১৬ লক্ষাধিক টাকার মালামাল জব্দ